আমার হৃদয় দেবতা
দীপ্ত তুমি আমার মাঝে
তোমার আশীষ তোমার করুনা
উঠুক ফুটে জীবনের প্রতিকাজে।
রাধার মতো হতে পারিনি
তাই তোমার নয়গো আমি
তাইতো হতে পারিনি
তোমার প্রেম গরবিনী
শুধু দূর হতে আশীষ আলো
পেয়েছি তোমার হৃদয় মাঝে।
যেমন চাঁদের আলো রাতের আধার
দিনের আকাশে রবির কিরণধার
জীবনের উৎস তুমি প্রেম অকিঞ্চন
মর্ত জগতের দুর্নিবার আকর্ষণ মাঝে।
29/4/24
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি