আপন মনে বাইছিলাম খেয়া,
হারানো সুখের গান গেয়ে;
কিছুই দুঃখ নাই তো হেথায়,
আমি যে ভাঙা পথের নেয়ে।
ভাঙা-গড়াই বিধির বিধান,
দুঃখ করে হয় না আসান;
যতই ভাঙুক বারে বারে,
নতুন করেই গড়ব তারে।
পথ চলাতেই আনন্দ হেথা,
রইব না থেমে দুঃখের ভারে;
পথের ক্লান্তি মুছিয়ে দিয়ে—
যাবই পৌঁছে সুখের পারে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি