জনমে জনমে মেটেনা মনের সাধ
রয়ে যায় শুধু মনে ব্যাথা হয়ে আশা ,
তবুও চির প্রিয় হয়ে থাকো তুমি
মুছিয়া বেদনার রাশি রাশি নিরাশা।
অনিমেষ ছুটে চলে জীবনের তরী
চলাই জীবন চলনশীল ভুবন 'পরি
খুঁজি পথ মেটাতে মনের পিপাসা
হোকনা কঠিন হোকনা বড়ো দুরাশা।
বড়ো সাধ করে কত কত বার
দিনে দিনে করি কত খেয়া পার ,
মনে লয়ে কত মধুর আশা
ব্যর্থতায় ভরে পুঞ্জ পুঞ্জ নিরাশা ।
এই ধূসর শুস্ক কঠিন ভূধরে
কারো আশা মেটেকি একেবারে
তবু চির প্রিয় হয়ে থাকো তুমি আশা
মুছায়ে বেদনা হৃদয়ের নিঃসীম নিরাশা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি