খবর না দিয়েই
মাঝে মাঝে বন্ধুরা নম্বর পালটে ফেলে
সবুজ বাটনে তখন যতই চাপ দিই
পুরোনো নম্বরে আর রিং হয় না
অবশ্য মাঝে মাঝে
রিং হয়।
অপরিচিত গম্ভীর কণ্ঠ বলে:
‘রং নাম্বার’
মাঝে মাঝে
রিং হয়, শুনি: ‘হ্যালো’
পুরোনো বন্ধুর সঙ্গে কথা বলছি
ভেবে
কথা বলে যাই
দুম করে কেউ কেটে দেয় না লাইন
দশ সেকেন্ড যায় কুড়ি সেকেন্ড যায়
তারপর একসময়
ঈষৎ বিষণ্ণ স্বরে
যে বলে ওঠে, ‘রং নাম্বার’
সেও আসলে কথার কাঙাল
তার বন্ধুরাও
খবর না দিয়েই
নাম্বার পালটে নিয়েছে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি