কবিতা — মাইন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
অন্যান্য কবিতা
শুধুমাত্র বেঁচে থেকেই কেউ কেউ আমাদের কষ্ট দেয়। কোনো ক্ষতি করে না আমাদের, ভয় দেখায় না, চাক্কু দেখায় না, ভিড়ের ট্রেনে ছিঁড়ে নেয় না বউ-এর লকেট। শুধু বেঁচে থাকে। বছরের পর বছর, শীত-গ্রীষ্ম-বর্ষা, মানুষের উপেক্ষা, ছোড়া গরম জল হজম করে বেঁচে থাকে। আমরা ভাবি, লোকটা মরলেও তো পারে, কাল থেকে যেন আর দেখতে না হয় ওর মুখ। কিন্তু পরের দিনও আমরা দেখি মোড়ের মাথায়, শিবমন্দিরের পাশে, প্ল্যাটফর্মের গা ঘেঁষে ঠিক বেঁচে আছে। আমাদের যাওয়া ও আসার পথে ঘুমন্ত মাইনের মতো বেঁচে থেকে অস্বস্তি ছড়াচ্ছে।
৯৮
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি