স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখতে জানে যে লোক
সেই প্রকৃত ম্যাজিশিয়ান।
সে ভুল ট্রেনে উঠে পড়তে পারে।
সে না-ফুটেই কুঁড়ির ভেতর চুপচাপ শুয়ে থাকতে পারে
পুরো একটা জীবন।
সে যে-কোনও দিন এক বাঁশিওয়ালা।
স্বপ্নের ভেতরে যে স্বপ্ন তাতে
বাস্তব আর অবাস্তবের কোনও দ্বন্দ্ব নেই।
তাতে অবাস্তবের শরীরে অবাস্তবের আত্মা।
সেখানে লাল ফুলকে নীল করে দেয় না কেউ,
সেখানে শুধুই গান, শুধুই আনন্দ, শুধুই নৈঃশব্দ্য,
শুধুই বিষণ্ণতা…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি