নিখিল শিল্পীর সৃষ্টি শশী সূর্য্য তারা
তারাও রবে না চির। রূপ বহ্নি হারা
তারাও হারাবে কোথা আকাশ কুসুম ।
আমাদের সৃষ্টি? সে নয় অক্ষয় দ্রুম
লক্ষ যুগ পরমায়ু যার । কিন্তু মোর জানি
শিল্পীরে যে দায় দেন সৌন্দর্য্যের রাণী
বৈকুণ্ঠবাসিনী লক্ষ্মী অমর সে দায়;
সেই দেয় বারে বারে শিল্পীরে বিদায়।
সে যাবে কাঁদায় তার সেই মোছে চোখ ;
তারি মুখ হতে শোনে সৌন্দর্যের শ্লোক,
ভুলে যায় শুনিতে শুনিতে । কীর্ত্তি যত
নাশে কীর্ত্তিনাশা, ”কীর্ত্তি কই ?” হাঁকে তত
মোর কাঁদি মোরা দিই-থাক্ নাই থাক্;
সার্থক শুনেছি মোরা সুন্দরীর ডাক।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি