এই, তাের সব আঙুলগুলাে বাড়িয়ে দিবি?
চিবুকের বিষন্নতা, দিবি?
চোখের পাতায় যে নক্ষত্রজল মুক্তো হয়ে গেল!
যে-কথা বলতে পারলি না, দিবি?
চৈত্রের ঝরা পাতা ঠোটদুটো, দিবি?
বিনিময়ে ব্যর্থ কবিতা দেবাে, নিবি না!
তাের বুকের উঠোনে কলাপাতা থেকে খুঁটে
ফ্যানভাত খাব
ফুঁপিয়ে কাঁদব তােকে লুকিয়ে
তােকে মহাকাশে ছুঁড়ে ফের লুফে নেব
জঙ্গলশীর্ষের মগডাল হয়ে!
বেপরােয়া হবি?
এই সবুজ পাখি,
তাের মেঘ-রুমালের মতাে এক টুকরাে
মহারণ্য দিবি?
জাস্ট, হারিয়ে যাব!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি