বনে জঙ্গলে কা-কা কাক,
সকাল হলে দেয় সে ডাক।
কালো রঙে বুদ্ধি হানে,
চাতুর্যে সে রাজা টানে।
দোয়েল পাখি আসে ঘরে,
লেজ নাড়ে সে খুশির ভরে।
বাংলার গর্ব, ছোট্ট প্রাণ,
গায় সে মিষ্টি ভোরের গান।
মাঠের ধারে শালিক আসে,
সাদা গলা, চঞ্চল হাসে।
দলে দলে খোঁজে সে দানা,
আলো মেখে মেলে ডানা।
বক পাখিটা ধ্যানস্থ চুপ,
পানির পাশে নিশ্চুপ কূপ।
সাদা গায়ে শান্তির ছোঁয়া,
জলে দাঁড়িয়ে মাছ খোঁজা।
চড়ুই পাখি ঘরের ছাঁদে,
টিকটিক করে কিচির কাঁদে।
ছোট্ট গায়ে সাহস ভারি,
মানুষেরই আপন হাঁড়ি।
ময়না পাখি কথা কয়,
শিখলে বলে—নয় না ভয়!
কাঁচা কলা তার যে ভাতি,
পাললে তুই পাবি সাথি।
প্যাঁচা ডাকে নিশী রাতে,
জোছনারা রয় তার সাথে।
চোখ দু’টি তীক্ষ্ণ চাহনিতে,
তবু সে চুপ বনভূমিতে।
ফিঙে পাখি কালো ছায়া,
ডানা মেলে আকাশ ছায়া।
লম্বা লেজে দিক ভেদ করে,
ভয়কে তুচ্ছ করেই ওড়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম