কত রংয়ের দিন আসে যায়,
তবুও বন্ধু তুই কাছেই থাকিস—চুপচাপ, নিঃশব্দে, নিঃস্বার্থ ভালোবাসায়।
তোর চোখে যে প্রশান্তি পাই,
মনটা বলে—এই তো আমার আপন, বাকি সবাই যেন পাশের ছায়া!
হাসির ফোয়ারা তুই, দুঃখের ছায়ায় ছাতার মতো,
কষ্টে তোর কাঁধে মাথা রাখি—ভুলে যাই শত দুঃখ কতো!
ঝড় হোক বা রোদ্দুর, সাথ ছাড়িস না রে,
তুই আছিস বলেই বুঝি—জীবনটা বড্ড মিষ্টি ভরে।
না বলা যত গল্প, তোর কাছেই বলি,
চোখের চাহনিতে বুঝিস তুই—আমি কিছু না বলি!
বন্ধুত্ব মানে তুই, বিশ্বাসের সুরে,
চিরকাল থাকিস পাশে—ভালোবেসে, নীরবে, দূর বা নিকটে।
কবিতা — বন্ধুত্বের বাঁধন
২৬৫
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি