আমি ফিরতে চাই সেই শৈশবে—
যেখানে দুঃখ বললে লুকোচুরি খেলে,
যেখানে কান্না মানে মায়ের কোলে মাথা রাখা,
আর হাসি মানে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে যাওয়া।
আমি দেখতে চাই সেই রঙিন দিনগুলো,
যেখানে মানুষ মানুষ ছিল শুধু চোখে নয়, মনে।
ভালোবাসা তখন শুধু কথায় না—
তাকে আঁকা যেতো হাসিতে, ছোঁয়ায়, চিঠিতে।
তখন কেউ কাউকে হারাতো না,
ভালোবাসা ভাঙতো না এত সহজে।
সেই দিনগুলোতে মন পুড়লে
পাশের বন্ধুর হাতই হয়ে উঠতো ছায়া।
আমি সত্যিই ফিরতে চাই—
সেই সরল, স্বপ্নমাখা দিনে,
— নেশান্তপ্রতীক-আশরাফ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম