ঘূর্ণিঝড়
— নেশান্তপ্রতীক আশরাফ
তীব্র ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে—
আকাশে নয়, আমার ভিতরে।
আবহাওয়ার কোনো অস্বাভাবিকতা নেই,
রৌদ্র শান্ত, বাতাস নিস্তরঙ্গ।
তবুও, কেন জানি আমার ভেতর
ভাঙচুর, ধ্বংস আর অস্থিরতা!
হঠাৎ মনে হলো—
বাহিরে তো কোনো ঝড় নেই,
তবে এই ভিতরের তাণ্ডবের উৎস কোথায়?
নিশ্চয়ই...
কোনো এক নাম না জানা কষ্ট
ধীরে ধীরে জমে ওঠে একেকটি ঘূর্ণিতে।
এটাই বোধহয়…
ভালোবাসা থেকে জন্ম নেওয়া
অদৃশ্য এক ঝড়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম