যে দিন থেকে তোমাকে দেখেছি,
সেই দিন থেকেই জীবনটা নতুন লাগতে শুরু করল।
তোমার চোখে ছিল এক অদ্ভুত আশ্রয়—
যেটা আমার ভাঙাচোরা পৃথিবিকে একটু একটু করে গুছিয়ে দিল।
তোমার হাসির মতো এমন শান্তি তো কখনো পাইনি—
না মা’র কোলে, না বৃষ্টির দিনে চায়ের কাপে।
তুমি ধীরে ধীরে আমার সমস্ত অতীতকে মুছে দাও—
যেখানে ছিল শুধু রাগ, অভিমান আর শূন্যতা।
ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে,
যখন বাপ রাগলে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম,
জানি ঠিক পরক্ষণেই উঠে আসবে তার হাত।
সেই দুঃসহ আঘাতের স্মৃতিও আজ হালকা মনে হয়—
কারণ তুমি এসেছো।
তুমি এসেছো বলে,
আমি আবার আয়নায় নিজের মুখের দিকে তাকাতে শিখেছি।
তুমি ভালোবেসেছো বলে,
আমি বিশ্বাস করতে শিখেছি—
ভালোবাসা শুধু কবিতার কথা নয়,
ভালোবাসা মানে সত্যিই কাউকে জড়িয়ে ধরা,
যার কারণে পুরোনো ক্ষতও আজ গান হয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম