মরিচীকার দামে"
নেশান্তপ্রতীক আশরাফ
লোভের মায়াজালে ভালো থাকার নামে,
আমরা বিকিয়ে যাই মরিচীকার দামে।
স্বপ্নের বাজারে সুখের দর হাঁকে,
অভিমান গুনগুনিয়ে চোখের জল ঢাকে।
কেউ ভালোবাসার নামে ছলনার গান গায়,
কেউ ভালো থাকার ভান করে মনের ক্ষুধা লুকায়।
আমরা হাত বাড়াই আশার আকাশ ছুঁতে,
শেষে দেখি—ভাঙা ডানায় পড়ে আছি মাটিতে।
লোভের এই খেলায় হৃদয় হারিয়ে যায়,
মরিচীকার পেছনে ছুটে জীবন ফুরিয়ে যায়।
যে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, পবিত্র,
সেটাও আজ বিক্রি হয় হাসির অভিনয়ে কৃত্রিম মঞ্চে।
তবু কোথাও কোথাও সত্যিকারের চোখে জল ঝরে,
যারা মরিচীকা নয়—ভালোবাসে অন্তরের অন্তঃস্থলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম