মূল্যবোধের উল্টো পথে
— নেশান্তপ্রতীক আশরাফ
পাঁচতলায় আজ উঠেছে গৌরব,
যেখানে অশিক্ষা করে জয়রথ।
শিক্ষা থাকে গাছের ছায়াতলে,
চুপচাপ বসে, মুখে নেই রথ।
কাঁচঘরে জুতো পায় জায়গা,
মুল্যবান বই পড়ে রাস্তায়।
বিজ্ঞাপন চায় বাহারি আলো,
জ্ঞান চায় শুধু নিরব আশ্রয়।
সম্মান মেলে টাকা আর পোশাকে,
বুদ্ধি খুঁজে পথ গৃহহীন বাসায়।
বইয়ের পাতা ওড়ে বাতাসে,
চোখ পড়ে না সেই পাতার পাশে।
এ সমাজের এই যে পরিণাম,
ভুলে যাই আমরা জ্ঞানের নাম।
যদি ফিরতে চাও ন্যায়পথ ধরে—
শিক্ষা দাও মান, মন খুলে ঘরে।
কবিতা — মূল্যবোধের উল্টো পথে
সোমবার, ২১ জুলাই ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
১৩৫
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম