যন্ত্রণারও একেকটা স্তর থাকে,
প্রথমে শুধু কাঁদতে চায় মন।
তারপর— কাঁদাও চলে যায়...
থেকে যায় শুধু এক অদ্ভুত নিঃশব্দতা,
যা কানের ভিতরে পাথরের মতো শব্দ তোলে।
কেউ ভাবে কষ্ট মানে কান্না,
কেউ ভাবে যন্ত্রণা মানে রক্তপাত।
তারা জানে না—
সবচেয়ে গভীর যন্ত্রণা আসে হাসির আড়ালে,
চোখের কোনে জল না এনে,
হৃদয়ের দেয়ালে ফাটল ফেলে দেয় নিঃশব্দে।
এ যন্ত্রণা বুঝবে না কেউ—
যারা সহজে ভুলে যায়,
তারা কী জানবে—
রোজকার সকালেই কারও জন্য
নতুন এক মৃত্যু নিয়ে আসে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম