তোমার ব্যবহারে
নেশান্তপ্রতীক আশরাফ
একদিন খুব করে চাওয়া মানুষটা
চলে যাবে, নিঃশব্দে, নিঃশেষে।
অভিযোগ থামবে না তখনো,
রাগ জমে থাকবে বুকের গভীরে।
তবু সে ফিরবে না আর কোনোদিন,
ফিরেও চেয়ে দেখবে না একবার।
তার কাছে জেদ হবে দামি,
অভিমান হবে শেষ সত্য।
তোমার ব্যবহারে যে দাগ লেগেছিল,
তা মুছে ফেলার আগেই
সে শিখে নেবে ভুলে যেতে,
আর তুমি শিখবে—
ভালোবাসা ধরে রাখা যায় না
শুধু আচরণের আশায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম