আমাকে ভুল বোঝো না,
আমি আকাশে উড়তে থাকা ডানার শব্দে
মানুষের স্বপ্ন শুনেছি।
আমাকে ভুল বোঝো না,
জ্যোৎস্নার ভেতর অন্ধকারের দীর্ঘ ছায়া দেখে
তবু বিশ্বাস করেছি ভোর আসবে।
আমি দেখেছি—
ধর্মের নামে বিভাজনের দেয়াল,
জাতের নামে মানুষের মুখে নিক্ষিপ্ত অপমান;
তবু শিশুর হাসিতে খুঁজেছি
পৃথিবীর প্রথম পরিচয়—
সে কেবল মানুষ।
আজ চারপাশে কুয়াশা ঘন,
কত মুখে বিষণ্নতার কালো পরাগ।
তবু ডুয়ার্সের ভেজা ঘাসে
প্রতিটি শিশিরবিন্দু আমাকে বলে—
রাত্রি চিরস্থায়ী নয়।
অন্ধকারের হাতছানি নয়,
শিশিরে ভেজা ভোরের মাঠে দাঁড়িয়ে
আবার বপন করি মানুষের বীজ।
যেন আগামী বসন্তে
ধর্ম নয়, ঘৃণা নয়,
কেবল সৃষ্টিশীল যৌবন আর ভালোবাসা
সবুজ ধানের মতো দুলে ওঠে—
আর পৃথিবী আবার শিখে নেয়,
মানুষ হওয়াই
সবচেয়ে বড় কবিতা।
যে মানুষ অন্ধকার দেখে,
সেই মানুষই ভোরের অপেক্ষা করে।
যে মানুষ অপমানের আগুনে পোড়ে,
সেই মানুষই একদিন
শিশিরভেজা ঘাসের উপর দাঁড়িয়ে
নতুন পৃথিবীর নাম রাখে—
মানুষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম