কালও যে শিশুটি
মায়ের আঁচল ধরে
বেঁচে থাকার দিকে হাঁটছিল
আজ তাকে খুঁজছে
একটি ভাঙা ঘর!
কালও যে মানুষটি বলেছিল,
“ফিরে এসে দেখা হবে”
আজ তার জন্য
একটি দেশ অপেক্ষা করছে।
হিমালয় আজও দাঁড়িয়ে আছে,
শুধু তার পায়ের নিচে
কত মায়ের পৃথিবী
ভেঙে গেছে!
আর সবচেয়ে কষ্টের কথা কি,জানো?
কাল যারা ছিল মানুষ,
আজ খবরের কাগজে
তারা শুধু
একটি সংখ্যা!
এক পৃথিবী আর্তনাদ।
........ ........
কবিতা — এক পৃথিবী নেপাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃতির কবিতা
,
দেশাত্মবোধক কবিতা
৪৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'এক পৃথিবী নেপাল' কবিতাটি মূলত প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে নেপালের ভয়াবহ ভূমিকম্প পরবর্তী করুণ বাস্তবতাকে কেন্দ্র করে রচিত। এখানে স্বজন হারানোর বেদনা, ধ্বংসস্তূপের নিচে পিষ্ট হওয়া জীবন এবং নিহত মানুষের স্রেফ 'সংখ্যায়' পরিণত হওয়ার মর্মান্তিক সত্য ফুটে উঠেছে। কবি হিমালয়ের স্থিরতার বিপরীতে মানবিক পৃথিবীর ভঙ্গুরতা ও গভীর আর্তনাদকে অত্যন্ত আবেগঘন ভাষায় প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
আমার কবিতা গুলো ভালো লাগলে কিছু বলে যাবেন 🙏