বুকে ঝুলে থাকে অদৃশ্য এক ইলজাম
জিরো লাইনে দাঁড়িয়ে আছি!
নাম আছে, ঠিকানা আছে,
শুধু নেই স্বীকৃতির সালাম।
ফতোয়া দেয় সময়,
দস্তখত করে ক্ষমতা;
মানুষের চেয়ে বড় হয়ে ওঠে
কালি-লাগা কাগজের বৈধতা।
হাফিজের বাগানে আজ ধুলো উড়ে,
গালিবের পেয়ালায় জমে বিষণ্ন সন্ধ্যা;
জীবনানন্দের পথ হারায় কুয়াশায়,
নজরুলের বিদ্রোহী শমশের
খোঁজে ন্যায়বিচারের বন্দনা।
আমি কারও নাম বলি না!
ইতিহাস নিজেই সাক্ষী।
শুধু দেখি,
কিছু দরজা খুলে যায় অনায়াসে,
কিছু মানুষের জন্য আকাশও থাকে বাকি।
যে মাটিতে জন্ম, সে মাটিই প্রশ্ন করে,
"মানুষের চেয়ে বড় কি কোনো পরিচয়?"
আর দূরে কোথাও
এক নিঃশব্দ ধিক্কার,
শঙ্খধ্বনি হয়ে ভেসে আসে
হে মসনদ,
তোমার সব ফরমানের চেয়েও
মানুষের বেঁচে থাকাই মহীয়ান।
......... ..........
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম