কোনো মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না—
অচেনা উপত্যকার দিকে তার কোনো যাত্রাবাসনা নেই।
দূর পাহাড়ের গা বেয়ে নেমে আসা নীরব আলোর নদী,
শ্যাওলা-ঢাকা জলাশয়ে ভাসমান শতদল বিকেলের বিষণ্নতা,
তাকে একবারও ডেকে নেয় না।
মানুষের ভেতরে এক প্রাচীন নাবিক বাস করে;
সে জানে না কোন বন্দরের খোঁজে তার যাত্রা,
তবু কুয়াশার ভিতর ভেসে ওঠা প্রতিটি দ্বীপকে
মনে হয় বহু জন্মের পরিচিত।
পৃথিবীর সকল গিরিখাত আসলে সময়ের ক্ষতচিহ্ন,
সকল জলপ্রপাত কোনো বিস্মৃত ইতিহাসের কান্না।
আমরা সেই শব্দের কাছে যাই—
ভক্তের মতো নয়, বিজেতার মতোও নয়;
বরং হারিয়ে যাওয়া এক পথিকের মতো, যে নিজেরই অন্ধকার গর্ভে
আলো খুঁজে ফিরছে।
জীবন হয়তো এর বেশি কিছু নয়—
অনন্ত রহস্যের সামনে দাঁড়িয়ে থাকা,
আর মনে হওয়া,
এই পৃথিবীকে এখনও সম্পূর্ণ জানা হয়নি।
.............. .........
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম