খেলার শেষে ক্লান্ত হয়ে
ঢুকছে খোকা ঘরে,
বলছে মায়ে দাঁড়াও খোকা
চলবে হিসেব করে।
খেলতে গিয়ে ঝগড়া করো
রোজই আসে নালিশ,
তোমার স্বভাব এমন কেনো
করবো কতো সালিশ ?
ঝগড়া আমি করবো না মা
মাফ করে দাও আজি,
ভুল হয়েছে কান ধরেছি
আদেশ মানতে রাজি।
খোকার চোখে অশ্রু দেখে
নিলেন টেনে বুকে,
আঁচল দিয়া চোখ মুছিয়া
চুমু দিলেন মুখে।
শিশুর যত বিচার আসে
খেলার উঠোন হতে,
এসব কিছু ফয়সালা হয়
মায়ের আদালতে।
কবিতা — মায়ের আদালত
রবিবার, ০৩ মে ২০২৬
প্রেমের কবিতা
,
ছড়া
আবৃত্তিতে:
শরীফ ইবতিহাজ ইসলাম (বিটিভি'র ক্ষুদে আবৃত্তি শিল্পী)
১৩০
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম