তোমাকে নিয়েই যদি কিছু লিখে থাকি,
বুঝে নিও দিব্যজ্ঞানে প্রীতি সিক্ত পাখি।
হৃদয় উজাড় করে যতোটুকু দিলে,
ছিন্ন হবে এ বাঁধন তুমি ভেবেছিলে ?
বিধাতা হয়েছে বাম কি করিতে পারি,
না হলে তোমার সাথে ছিল কোনো আড়ি ?
তবে কেনো অভিমান এতো দোষারোপ,
দেখা হলে দীর্ঘশ্বাস কথা নেই চুপ।
ভুলিতে পারিনা আমি মনে পড়ে রোজ,
এখনো কেমন আছি তুমি নাও খোঁজ।
এটাই প্রমাণ করে আজো ভালোবাসো,
আমাকে দেখার লাগি তুমি ছুটে আসো।
দূর থেকে চেয়ে দেখো তবু মিটে স্বাদ,
নয়নে নয়ন রাখো কতো প্রীতি সাধ।
মনের অপূর্ণ কথা ভাব বিনিময়,
চোখের ভাষা অস্পষ্ট বুঝে নিতে হয়।
চোখে চোখ রাখিলেই মন বুঝা যায়,
চোখ মনের দর্পণ ভেসে ওঠে তায়।
প্রেম হলো দু'জনের এক প্রতিশ্রুতি,
ভাবের ভাষা বুঝিতে লাগে অনুভূতি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মামুন মাজিদ (মুন)
শুভ জন্মদিন! 🎈
সুনির্মল বসু
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম