ছুটির দিনে মনের সুখে
চলছে খোকা মাঠে,
বাবার সাথে দিন-দুপুরে
ইচ্ছে মতো খাটে।
মাঠের ধূলি খোকার গায়ে
সবই গেল মেখে,
এখন খোকা কাজের ছেলে
হাসছে বাবা দেখে।
রোদের তাপে ঘামছে খোকা
বাবায় বলে রাখো,
গাছের ছায়া জুড়ায় দেহ
একটুও বসে থাকো।
বুঝায় বাবা পড়তে হবে
রাখিস মনে খোকা,
মুর্খ হলে সুযোগ বুঝে
দেয় মানুষে ধোকা।
কবিতা — পড়তে হবে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
ছড়া
আবৃত্তিতে:
শরীফ ইবতিহাজ ইসলাম (বিটিভি\'র ক্ষুদে আবৃত্তি শিল্পী)
২১২
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম