বলো আমাকে, রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাস:
তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে?
তোমার পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী–কিছুই নেই আমার।
তোমার বন্ধুরা?
ঐ শব্দের অর্থ আমি কখনও জানিনি।
তোমার দেশ?
জানিনা কোন দ্রাঘিমায় তার অবস্থান।
সৌন্দর্য?
পারতাম বটে তাকে ভালোবাসতে- দেবী তিনি, অমরা।
কাঞ্চন?
ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে।
বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাস তুমি?
আমি ভালোবাসি মেঘ... চলিঞ্চু মেঘ... ঐ উঁচুতে... ঐ উঁচুতে...
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল!
কবিতা — আশ্চর্য মেঘদল
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আশ্চর্য মেঘদল' কবিতায় একজন অচেনা মানুষের গভীর জীবনদর্শন ফুটে উঠেছে। পিতা-মাতা, বন্ধু, দেশ বা ধন-সম্পদের মতো জাগতিক সবকিছুর প্রতি সে উদাসীন। সমস্ত সামাজিক বন্ধন ও পার্থিব মোহ ত্যাগ করে সে ভালোবাসে আকাশের ভাসমান আশ্চর্য মেঘদলকে। এই মেঘ মূলত অসীম স্বাধীনতা, একাকীত্ব এবং চিরন্তন সৌন্দর্যের প্রতীক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈