ওগো চাঁদ তুমি ভুল বোঝ না
ওগো চাঁদ তুমি কাছে এসো না
এ মধুর রাতে শুধু দু'জনে বেদনার সনে
একি চেনা সুরে বাঁধা হোক সুর
চাঁদের সাথে প্রিয়ো তোমারি হাতে
দুটি হাত বাঁধা হোক মোর
আমারো স্মৃতির আকাশে মেঘ জমে যদি
তোমার কপালের সে রাঙা টিপ
চাঁদ হয়ে ফুলে ফুলে ভাসে শতবধি
আধারে দেয় ঢেলে বিরহী প্রদীপ
চোখে চোখ রেখে একি আঁখি পাতে
বিরহের সাথে সব ব্যাথা ভেসে যায় দূর
কাছে এসেছো যখন সব বাধা বারন
তবে পড়ে থাক এক সমুদ্র দূর
ওগো চাঁদ তুমি ভুল বোঝ না
ফুলের সাথে এ মধু রাতে
নিলাম তোমার কিছু জোছনা
ওগো চাঁদ তুমি কাছে এসো না
ফুলের চোখে সখি তোমারে দেখি
তোমার তরে জোছনা ছড়ায়ে
রাঙা সে শিহরণ হৃদয়ে রাখি
পরে রই তব ইশারার লুবায়ে
জানালার পাশে ফুলেরো বাসে
পাখি গেয়ে যায় অচেনা সুর
মনে হয় তুমি ও তায় সে সখায়
পরে রব একি সুরে দূর দূর
হয়ত ভুলে সেদিন করেছিলে ছল
মিষ্টি কোনো সূদূর স্মৃতির পিয়াসী
মোর চোখের কোনে জমেছিল জল
খুঁজে ফিরেছিল তব মায়াবী সে হাসি
ওগো চাঁদ তোমার পথো চেয়ে অচিন পাখি ডাকে
পেছনে ফেলে আসা দিনগুলোতে হৃদয় পড়ে থাকে
তারার প্রদীপ জ্বেলে খুঁজি মোর হারানো স্মৃতি
তুমি হীনা এ রাত বড় বিষন্ন খড়গসম দীর্ঘ অতি
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈