অমন কালো ঝাপসা রেখা এঁকে
ওগো সন্ধ্যা রাতের আকাশ
তুই কেমন করে তাকাস
পাথরচাপা দুখ আমার
দুখের বারো মাস
ও তুই কেমন করে তাকাস

চুলগুলো তুর এলোমেলো
চোখদুটো তোর সন্ধ্যা কালো
ওমা কপালে পড়ছে সেকি
আমার বুক করে আশপাশ
ও তুই কেমন করে তাকাস

এমন করে ডাকলে বলিস
কেমনে না হই পাগল পারা
বিয়ে না করেই ডাকি বধূ
তুই কিরে মোর সন্ধ্যাতারা

ওগো সন্ধ্যা কালো মেয়ে
তুর রূপ দেখি চেয়ে চেয়ে
প্রেমে পড়ি তুর মায়া রূপে
এমনি বারো মাস
বল তুই ও কি আমায় চাস

কালো না হয়েও এমন কালো
তুই আমার আধারের আলো
বুক করে ধুরধূর
পড়িসনে তুই পাতার নূপুর
বল তুই কি আমায় চাস
আমার বুক করে আশপাশ

তুর চিন্তায় বারো মাস
তুই না থাকলে গলায় ফাঁস
চল হয় একসাথে মরি
আর না হলে আজ সন্ধি করি
দস্যি মেয়ে তোকে ভালোবেসে
পালাই পালাই এমন কাছে এসে

শুনো দুটি কথা শোনা
তুই আঁধারের আলোরন
কোন এক পিয়াল বনে
তুই লুকিয়ে লুকিয়ে হাস
এমন ভীরু ভীরু প্রেম আমার
চলুক বারো মাস