সন্ধ্যো হলো সূর্যি ডোবার পটে
খেক শিয়ালে ডেকে ওঠে
মরা নদীর ঘটে
ব্যাঙ ডাকে ঘ্যঙর ঘ্যাং
শেয়ালের ঐ হাক
পাখির ছানা ভয় পালায়
মা পাখি দেয় ডাক

ফুলে ফুলে সুবাস ছড়ায়
পাখি গায় গান
ঠান্ডা মধুর বাতাসে
জুড়ায় খোকার প্রান

খুকাখুকো পড়তে বসো
নয়তো মা করবেন রাগ
অন্ধকারে বাহিরে ঘুরে
এক মস্ত হালুম বাঘ

সন্ধ্যা হলো আকাশ কালো
ঘন ঘোর অন্ধকার
হুক্কা হুয়া ভুতেরা নাকি
ঘাড় মটকাবে খোকার

দরজা জানালা বন্ধ করে
পড়তে বসে খোকা
ভয়ে পালালো হুক্কা হুয়া
মা হলেন বোকা

সন্ধ্যো হলো খোকা পালালো
ছুটল পড়ার দেশে
সূর্য্যি মামা তখন
অস্ত গেলেন হেসে