আজি এ মধুর সন্ধ্যা লগনে
তোমার স্মরনে
গেয়ে যাই শুধুই বিষাদ গাঁথা
সামনে মোর লক্ষ আলোর বাতি
কেমনে কাটিবে এমন ঘোর নিশার রাত্রি
তুমি বিহনে

ঐ পশ্চিমের লালে লাল
আর আমার গায়ে বিরহের শাল
শুধুই গায়ে জোছনা মাখি
কি বিরহের আঁখি
এমন মরন আমার
মরনের তরে লিখছি দু এক কথা
ও মোর প্রিয়তমো
বুজলে না এ মনে কি ব্যথা

এই সন্ধ্যার স্রোতধারা
যেন পাখি পথহারা
মোর মায়াময়ী হে
পরানে পরান রাখি
চঞ্চল ছায়ার অঞ্চলে ঢাকি
তোমার কাজল কালো আঁখি
কেমনে ভুলি গো

তোমাতে হারাই গো সাথী
কেমনে কাটিবে মোর এমন নিশার রাত্রি

এত রূপ এত এত মায়া
লুকিয়ে রেখেছে ঐ আঁচলের ছায়া
অঞ্চল লোকের নির্মল পরশে
ঝিরঝির বাতাসে
এমন মধুর সন্ধ্যায় শুধুই তোমার মুরতি

সবে নেমেছে সন্ধ্যা
তবু কেন চোখে মোর তন্দ্রা
এসো মোর মায়াময়ী হে
এসো এসো মিলি গো
এক সাথে চলি গো
হাতে হাত রেখে
হারিয়ে যাই প্রেমের সঙ্গীতে

তোমার হৃদয়ের এত এত কালো ছায়া
হারিল না তবু দেখে ঐ মুখের মায়া
কেমনে পাষান হৃদয় বেধেছ গো তুমি
এ মধুর আলোর সন্ধ্যাতে
ঢলছি ঘুম ঘুম ঐ তন্দ্রাতে
আনত নয়ন মোর নিভু নিভু
তবু চোখ জাগে মোর নিশার স্বপনে
কতদিন দেখিনি তোমায় দুই নয়নে
এমন মরনের সাথে
সন্ধ্যামালতীর সুবাসিত পথে
শুধু তুমি নেই বলে লিখি বিষাদ গাঁথা