এসো হে সন্ধ্যা
এসো গো সুগন্ধা
ঝিরঝির বাতাসে ভেসে
ঝরা ফুলের গন্ধ মেখে
চাঁদের কিরনে হেসে

পশ্চিমে তব রক্তিম হৃদয়
পুবে উঠে রে চাঁদ
কি প্রসস্ত তোমার বুক
কি মায়ায় ভরাও রাত

নাও মোর প্রেমমালা
নাও গো আপন করে
দেখা হউক তবে অন্ধকূপে
ঐ হাজার বছর পরে

এসো হে সন্ধ্যা ছুঁয়ে আকাশকে
অন্ধকার কর ধরনীময়
হাজার বছরের পুরনো রূপে
রক্তিম কর মোর হৃদয়

এসো হে সন্ধ্যা এসো এসো
জ্বালাও লক্ষ আলোর বাতি
নির্মল করো প্রসস্ত করো
ঝিরঝির বাতাসকে করো সাথী

সুবাসিত কর তুমি
বাতাসে বাতাসে ছড়াও ফুলের ঘ্রাণ
পাখিদের সারি সারি কোলাহলে
নীড়ে ফিরুক ক্লান্ত প্রাণ

হারিয়ে যাক পৃথিবী গহীন অন্ধকারে
শুধু ফুটে উঠুক চাঁদ মুখ
রক্তাক্ত করো এ হৃদয়
ছিন্নভিন্ন করো মোর বুক

এসো হে সন্ধ্যা দূর থেকে দূরে
নদীর কলগানে ভেসে ভেসে
সেই গানের মায়ার সুরেতে
এই হৃদয় উঠুক হেসে হেসে