আমি ছিলাম সচ্ছ জল!
আমায় দেখে,তার তেষ্টা পেয়েছিলো।
নিজের আজন্ম তৃষ্ণা মিটিয়ে,তৃপ্ত হলো!
তারপর...
তৃষ্ণা মিটে গেলে,কে আর জলের খবর রাখে?
অথচ,
তার ঠোঁটে ছিলো "বিষ"!
সে বিষ ছড়িয়ে পড়েছে,আমার প্রতিটা কণায় কণায়।
সচ্ছতার মাঝে জেগেছে "নীলচে রং",
সে রং'কে মানুষ "কলঙ্ক" নামে চেনে!
অথচ,
যার কারণে,জলের হেমলক হয়ে ওঠা-
সে নিজেও জানেনা,ছেড়ে যাওয়া জলেই জন্মায় অজস্র কিট।
যে কিট,একদিন না একদিন তাকেও ছিন্নভিন্ন করবে।
প্রকৃতি,তার দান,তাকেই ফিরিয়ে দেবে।
তারপর হয়তো কোনো এক মুহুর্তে,সে উপলব্ধি করবে-
"জলের অপর নাম জীবন।"
কিন্তু,
তখন আর সে,পাবে না খুঁজে "সেই জল"।
কারণ,সে জল তখন তার চোখেতেই,করবে টলোমল!
🌸
লেখা~ হাবীব
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম