আরে শোনেন শোনেন মুমিন বন্ধু,শোনেন দিয়া মন,
মহান ত্যাগের ইতিকথা করিবো বর্ণন...
নিদ্রামগ্ন ইব্রাহিম একদা দেখেন স্বপন-
আল্লাহ কহেন "প্রিয় বস্তু করো নিবেদন,
কত অনুগত তুমি দেখি পরিক্ষণ"
ইব্রাহিম চিন্তায় পড়েন ভাবে নিরিক্ষণ
শত শত উট তিনি দেন বিসর্জন...
তবু ক্রমাগত আল্লাহ তারে দেখান স্বপন-
"তোমার অধিক প্রিয় বস্তু করো নিবেদন"
চিন্তায় পড়েন ইব্রাহিম ভাবিয়া তখন
পুত্র ইসমাইল যে তার অধিক প্রিয়জন।
সিদ্ধান্ত নিলেন শেষে,করে কঠিন পণ
প্রিয় পুত্রে করিবেন,আল্লাহে সমর্পন!
পুত্ররে সাথে লয়ে করেন,পাহারে আরোহন
সয়তানে পিছে লাগে,দেয় প্ররোচন,
কংকর নিক্ষেপে সয়তান হলো যে পতন।
চক্ষু বাঁধেন প্রিয় পুত্রের করিয়া যতন
শেষ বারে আদর করে পাথরে শোয়ান!
অতঃপর ইসমাইলে তিনি করেন কুরবান...
যে তরবারিতে পাথর কেটে হয় খান খান
সে তরবারিও লইতে নারাজ ইসমাইলের জান।
কুরবানি শেষে যবে চক্ষু মেলে চান-
দেখেন,কুরবানি হয়েছে দুম্বা,ইসমাইল নন;
আল্লাহর অপার মহিমার দেখে নিদর্শন
ইব্রাহিম মহা আনন্দে করেন,অশ্রু বিসর্জন...
পুত্ররে বুকে পেয়ে হন আনন্দে মগন
আত্মত্যাগের মহাগাঁথা শোনে সর্বজন!
বিশ্ব জানে ত্যাগের এই অপার মহিমা
ঈমানদারে ত্যাগ করিতে পিছু হটে না...
ত্যাগের এই ঘটনাকে করিয়া স্বরণ-
কুরবানির মাহাত্যকে করো গো বরণ...
ভোগের জন্য কোরবানি নয়,ত্যাগই কুরবান
সুষ্ঠভাবে বন্টন করো সঠিক পরিমান।
অধিক বেশি দান করিয়া,অল্প করে খান
লোক দেখানো কুরবানি নয়,একটু শুনে যান-
কোরবানি আল্লাহর তরে বান্দার সমর্পন।
সালাম জানাই,ঈদ-উল-আযহা করিলো আগমন
এই বলিয়া মহান কথা করিনু সমাপন...
🌸🌸🌸
~ হা বী ব
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম