O Foreigner English girl
আমায় এমন দেখছো কি?
চোখের পাতায় মাস্কারা,দিচ্ছে ভীষণ আস্কারা
গালে হাত দিয়ে ভাবছো কি?
তোমায় দেখে বুক ডিপডিপ হচ্ছে ভীষণ যন্ত্রনা
আমায় তোমার দুষ্টচোখে আর খুঁজোনা..
বড্ড বেশি পাচ্ছে হাসি,দাঁতভাঙ্গা ইংলিশ বোঝো তবু,
আমার প্রতি তোমার প্রেম বোঝোনা...
ক্ষুধায় কাতর? রাঁধবে নাকি বাঙ্গালী ফুড!
নাকি খেতে যাবে বার্বিকিউ,
যদি তোমার আমার আর দেখা না হয়
বলেই ফেলো I Love you...
O Foreigner English girl
তুমি চাইলে শোনাতে পারি ইংলিশ গান
যদিও হবে বেমানান,
ফিসফ্রাই,কাটলেট খাওয়ার পরে
খেয়ে নিয়ো মিষ্টি পান,
জোর দিয়ে বলতে পারি
রঙ্গিন হবে ঠোঁট মাড়ি! তৃপ্ত হবে প্রাণ...
O Foreigner English girl
তোমায় পটাতে চেয়ে,হারিয়ে ফেলেছি মতিগতি
চোখে কেবল প্রজাপতি,বুঝছি না তো লাভ ক্ষতি
কি জানি কি হয় সারাশরীরে ঝাঁকুনি,
যখম দিলে অন্তরেতে,তাই দিয়েই কবিতা বুনি
কবিতার বাংলা বুঝলে ঠিকই,শুধু আমার মন বোঝোনি!
O Foreigner English girl
বলছি তোমায় Good morning
তোমার জন্য ব্যাকরণ ছেড়ে
রপ্ত করছি English learning
তুমিও খানিক শিখতে পারো
চোখের ভাষা,ভালোবাসা
বুকের কুসুমে আঁকতে পারো
তোমার সকল মনের আশা
আমি যেমন টি-শার্ট ছেড়ে কোর্ট প্যান্ট পড়েছি
কড়া লিকারের রংচা ছেড়ে,ব্লাক কফি ধরেছি
তুমিও তেমন পড়তে পারো-নানান রঙ্গের শাড়ি
খুব সহজেই সাজতে পারো সাদা-মাটা বঙ্গনারী!
তোমার চোখে ডুবতে পারে পুরুষ আছে আরও-
O Foreigner English girl আমায় ভালোবাসতে পারো!
তোমায় দিবো জোসনার রাত,রবীন্দ্র সঙ্গিতের তান-
চোখের জমানো জল দিবো,রাত পাখিদের গান!
ঘুমহীন চোখে মদিরা দিবো,চুমু একে দিবো ঠোঁটে
মাতাল হাওয়ায় সুবাস দেবো,গোলাপ যদি ফোটে!
আধারে দিবো জোনাক আলো
বাসবো তোমায় ভীষণ ভালো
চাইলে আমার হতেই পারো দিচ্ছি কথা তারও
O Foreigner English girl
আমায় ছাড়া আফসোস হবে,পুড়বে হৃদয় তোমারও...
🌸🌸🌸
~ হা বী ব
কবিতা — ওগো বিদেশিনী
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
আবৃত্তিতে:
SR Habib
৬১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম