পূর্ণিমার জোৎস্না দিনে
তোমায় নিয়ে প্রেম ভেলায় করে-
ভেসে যেতে চাই, ভালোবাসার সমুদ্রে।
সুধাকরের দীপ্ত আলোয়;
ঘোমটা সরিয়ে দেখবো আমি-
তোমার ওই প্রেমসিক্ত ভরা মুখখানি।
তোমার ওই প্রেমসিক্ত দুটি ঠোঁটে ও
সুগন্ধী ভরা কালো কেশের-
সৌন্দর্যে আমি হারিয়ে
যেতে চাই অন্তহীন ভাবে।
আমি সর্বদা দেখতে পাই,
অমরার সৌন্দর্য! তোমার প্রেম-নেশাচ্ছন্ন দুটি নয়নে।
এই মিলন রজনীর প্রেমের বাতাবরণে,
তোমায় জড়াইয়া ধরে রাখতে চাই, আমার হৃদয় মাঝারে।
স্তব্ধ এই মিলন রাতের সাক্ষী হবে
তোমার-আমার ভালোবাসার স্মৃতি এবং প্রকৃতি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম