এ-সমাজ বড়ই অদ্ভুত
মেয়ের বিয়েতে নাকি অবশ্যই দিতে হয় পণ;
পণ দিয়ে বিয়ে করা নাকি
এ সমাজের মুখ্য নিয়ম।।
পণ নেওয়ার জন্য এই সমাজের-
কিছুজন সর্বদাই থাকে ভিক্ষুকের মতো হাত পেতে;
তাই তারা পণ না পেলে
ছেলেকে বসতে দেয় না বিয়ের পিঁড়িতে।।
আবার পণের টাকা বাকি থাকলে
বৌমাকে রাখে ঝি-চাকরের মতো;
আর টাকা যদি পেয়ে যায়
তখন বৌমা হয়ে যায় লক্ষীর মতো।।
তাই মোরা এই পণ দেওয়াকে মানব না আর,
এই পণের বিরুদ্ধে সংগ্রাম করতে এসো সবাই করি অঙ্গীকার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম