আমার কফিন যখন নিয়ে যাবে
তুমি তখন এটা ভেবো না— আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলো না
মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তহীন গভীর ভয়ংকর কুয়ায়!
দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে
তুমি কেঁদো না- আমি কোথাও যাচ্ছি না
আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।
মানুষ যখন আমাকে কবরে শোয়াবে
বিদায় বলো না আমাকে! কবর কেবল একটা পর্দা মাত্র
এটা পেরোলেই স্বর্গ।
তুমি কেবল দেখেছো আমাকে কবরে নামতে
এখন দেখো আমি জেগে উঠছি!
কিভাবে এটার শেষ হয় সেখানে
যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?
এটা মনে হবে এখানেই শেষ
অথচ এটা অনেকটা সূর্য উঠার মত, এটা বরং সুপ্রভাত
যখনই কবর ঢেকে দেয়া হবে
ঠিক তখনই আমার আত্মা আবার মুক্ত হবে।
তুমি কি কখনো দেখছো—
একটা বীজ মাটিতে রোপন করা হয়েছে
কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো!
মানুষ নামের একটা বীজ জাগবে না?
তুমি কি কখনো দেখেছো?
একটা বালতি কুয়ায় নামানো হয়েছে
অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো!
একটা আত্মার জন্য
যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মত!
তুমি শেষবার নৈঃশব্দে ডুববে
তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে
যেখানে কোন স্থান নেই, সময় বলে কিছু নেই!’
(অনুবাদক - অজানা)
কবিতা — আমার যখন মৃত্যু আসবে
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
আধ্যাত্মিক কবিতা
২৭৩৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতাটি মূলত মৃত্যুর ভয় কাটিয়ে আত্মিক মুক্তির কথা বলে। কবি মৃত্যুকে কোনো চরম সমাপ্তি হিসেবে দেখেন না, বরং এটিকে অনন্ত প্রেমে পৌঁছানোর এবং নতুন জীবনের সূচনার মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। মাটির নিচে পুঁতে রাখা বীজ যেমন নতুন গাছ হয়ে জেগে ওঠে, তেমনি মানুষের আত্মাও মৃত্যুর পর এক মুক্ত ও সীমানাহীন জগতে প্রবেশ করে। এটি একটি গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম