কোনো এক গোধূলীলগ্নে
আকাশে হেসে উঠলো চাঁদ,
অতঃপর হাসতে হাসতেই
নেমে এলো পৃথিবীতে,
দেখতে থাকলো আমায়।
শিকারের সময় বাজপাখি যেভাবে
চুরি করে পাখিকে,
ঠিক সেভাবেই চাঁদ এসে
চুরি করে নিয়ে গেলো আমায়,
ধাবিত করলো প্রবল বেগে গগন পানে।
নিজেকে দেখতে থাকলাম আমি,
কিন্তু কিছুই দেখতে পেলাম না আমি
আমার মাঝে।
নয় নয়টি গোলক অদৃশ্য হয়ে গেল সেই চাঁদে,
আর আমার অস্তিত্ব!
সমুদ্রের অতল গহীনে জাহাজ যেভাবে ডুবে যায়
ঠিক সেভাবেই ডুবে গেল।
(অনুবাদ করেছেন – মনজুরুল ইসলাম)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম