আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"মানুষ হইতে হবে" --- এই তার পণ,
বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ?
হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল কথায়-কথায়,
আসে যার চোখে জল মাথা ঘুরে যায় |
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ ---
"মানুষ হইতে হবে মানুষ যখন" |
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,
হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান
তোমরা মানুষ হলে দেশের কল্যাণ |
কবিতা — আদর্শ ছেলে
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
দেশাত্মবোধক কবিতা
,
ছড়া
৮৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আদর্শ ছেলে' কুসুমকুমারী দাশের একটি অত্যন্ত জনপ্রিয় নীতিশিক্ষামূলক কবিতা। এতে কবি শিশুদের অলসতা ও মুখের কথা ছেড়ে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করার আহ্বান জানিয়েছেন। বিপদে ভয় না পেয়ে সাহসের সাথে এগিয়ে যাওয়া, কঠোর পরিশ্রম করা এবং নীতিবান হয়ে প্রকৃত মানুষ গড়ে ওঠার মূল বার্তা কবিতাটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। দেশের কল্যাণে প্রতিটি শিশুর দায়িত্ব এখানে তুলে ধরা হয়েছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম