আমার বুকের ভেতরবাড়িটা মর্গের মতো শীতল;
চারটে লাশ শুয়ে আছে ওখানে,সবগুলোই আমার।
আমি প্রথমবার মারা গিয়েছিলাম অবহেলায়,
দ্বিতীয়বার মরেছিলাম প্রতিশ্রুতির অকালমৃত্যুতে,
তৃতীয়বার আমাকে খুন করেছিলো একজন বিশ্বাসঘাতক ;
চতুর্থবার মরেছি স্বেচ্ছায়।
আমার বুকের ভেতরবাড়িটা মর্গের মতো শীতল,
ওখানে চারটে লাশ;
ওদের ময়নাতদন্ত হয়নি।
কবিতা — ভেতরবাড়ির মর্গ
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
অন্যান্য কবিতা
আবৃত্তিতে:
সামস রবি
৮৭০৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘ভেতরবাড়ির মর্গ’ কবিতাটি মানুষের অন্তরের গভীর কষ্ট ও আত্মিক মৃত্যুর এক জীবন্ত রূপক। এখানে কবি অবহেলা, প্রতিশ্রুতির ভঙ্গ, বিশ্বাসঘাতকতা এবং স্বেচ্ছায় মৃত্যুর মাধ্যমে মানসিক বেদনার ৪টি রূপ বর্ণনা করেছেন। হৃদয়কে মর্গের সাথে তুলনা করে প্রকাশহীন ও অনাবিষ্কৃত যন্ত্রণার চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
দারুন