উত্সব গান, মধুময় তান
. আকাশ ধরণী-তলে
কুঞ্জে কুঞ্জে বিহগ কণ্ঠে
. লতায় পাতায় ফুলে |
হৃদয়ে সবার দিয়েছে রে দোল
. নাচিয়া উঠিছে প্রাণ,
(এ যে) নূতন দেশের মোহন ঝঙ্কার
. নূতন দেশের গান |
এ বসন্ত কার, দিতেছে বাহার
. চেতনার ঢেউ খুলি
কেবা আপনার, কেবা পর আর
. ব্যবধান গেছে খুলি
আজ সে এসেছে দেবদূত হয়ে
. জাগাতে সহস্র প্রাণ,
কে আসিবি আয়, ওই শোনা যায়
. আনন্দময়ের গান |
কে বাঁচিবি আয়, বাতাসে বাতাসে
. পরশে চেতনা জাগে ;
কে বাঁচিবি আয়, হৃদয়ে হৃদয়ে,
. আজি নব অনুরাগে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী