সোনার ছেলে খোকামণি, তিনটি বিড়াল তার,
একডণ্ড নাহি তাদের করবে চোখের আড় |
খেতে শুতে সকল সময় থাকবে তারা কাছে,
না হ'লে কি খোকামণির খাওয়া দাওয়া আছে?
এত আদর পেয়ে বিড়াছানাগুলি,
দাদা, দিদি, মাসি, পিসি সকল গেছে ভুলি |
সোনামুখী, সোহাগিনী, চাঁদের কণা ব'লে
ডাকে খোকা, ছানাগুলি যায় আদরে গলে |
"সোনামুখী" সবার বড় খোকার কোলে বসে,
"সোহাগিনী" ছোটো যেটি বসে মাথার পাশে |
মাঝখানেতে মানে মানে বসে' "চাঁদের কণা",
একে একে সবাই কোলে করবে আনাগোনা |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী