কবিতা — বিরহবৃত্তান্ত : এক
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বিবিধ কবিতা
তোমার কণ্ঠস্বরে কী আছে যুবক, আমাকে মুহূর্তে ছিঁচকাঁদুনে করে দাও। বিশ্বাস করো এই তো একটু আগেই দিব্যি স্মার্ট ছিলাম। এনাফ কনফিডেন্ট ছিলাম। এই যে তোমাকে জড়িয়ে ধরতে চাইছি আর তুমি প্রথা মেনে দারুণ উদাসীন স্বরে বলছ 'কী খবর', এতেই আমার আত্মা ফুঁপিয়ে উঠলো। আমার কোনো খবর নেই, শুধু আজ তোমার সঙ্গে দেখা হওয়া ছাড়া। আমার কোনো খবর নেই, এতদিন তোমার সঙ্গে দেখা না হওয়া ছাড়া। আমারও কি তোমার কুশল জিজ্ঞাসা করার কথা ছিল ? করতে ভয় পেলাম। ওই কণ্ঠস্বরে ওই নিস্পৃহ কণ্ঠস্বরে যদি বলে বসো 'ভালো’ । বলবে নিশ্চিত। আমি তো তোমার ভালোমন্দের ডেফিনিশনের বাইরে। তবু ভয়ঙ্কর একটা লোভ হয়। একটুও কি খারাপ থাকতে নেই! জানি তোমার কোনো বিরহ নেই । কোনোদিন ছিলোও না সম্ভবত। আমি তো অনন্ত শীতের দুপুরে পা ছড়িয়ে বসে ঝালনুন দিয়ে চুষে চুষে বিরহ খাই । তোমাকে না পাঠানো চিঠি দুলে দুলে বিড়বিড় করে মুখস্থ করি। আমার কণ্ঠস্বরে কী একটা আছে, সেটা শুনে নিজেই আমি আরো আরো ছিঁচকাঁদুনে হয়ে যাই ।
২৩৭
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম