এবার ক'দিন ছুটি? গতবার বড় তাড়াতাড়ি
ভেঙে চলে গিয়েছিলে সমুদ্রবালিতে গড়া বাড়ি
জোয়ারও পিছিয়ে গেল, বেলাভূমি অনন্ত ভাঁটায়
তোমার আসার চাঁদ গুনে গুনে প্রহর কাটায়
অবশেষে তুমি এলে ; চাঁদ যেই জোয়ার ফেরাবে
তুমি বললে, এবারের ছুটি তুমি পাহাড়ে কাটাবে
পাহাড়ের জলবায়ু, বলো, ঠিক কত উষ্ণ চাও
চক্রবাল ছিঁড়ে দিচ্ছি, দিগন্তের ওপারে তাকাও
বলো, কতদূরে যাবে? এনেছ কতটা অবকাশ?
ছোটানাগপুর হব? না, শিখরে ছোঁয়াব আকাশ?
শহরে কেমন ভিড়? ওখানে তোমার চারপাশে
প্রতিদিন পরিচিত পথেরা পুরনো হয়ে আসে
তাই ছুটে ছুটে আসা, তাই এই আকাঙ্ক্ষিত ছুটি?
কখনও সমুদ্র আর কখনও পাহাড় হয়ে উঠি
তোমার জন্যেই শুধু, ওই ক্লান্ত নিঃশ্বাসের কালো
সমুদ্রের বুকে রাখো, উপত্যকা-জানু বেয়ে ঢালো
জীবনজীবিকা ছেড়ে হতে চাও আপাতঅচেনা
এই বিদেশের কথা তোমাদের শহর জানে না
বিষাদ সারিয়ে নিয়ে ফিরে যাও নিজ বাসভূমে
আবার যখন আসবে, আগামি ছুটির মরশুমে
তখন কী চাইবে বলো! অন্য কোনও প্রিয় পর্যটন
সহজ কিশোরী নদী, গভীর চোখের মতো বন
তোরই জন্য আজীবন হয়ে আছি পৃথিবী, আকাশ
তবু তোর গৃহ নই, আমি তোর অতিথিনিবাস।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মামুন মাজিদ (মুন)
শুভ জন্মদিন! 🎈
সুনির্মল বসু
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম