যে গান গাইছি খাতার পাতাতে পাতাতে
তুমি কি শুনতে তুমি কি পড়তে পাচ্ছ?
এসেছিলে তুমি তাই বন্ধুতা পাতাতে
আমাকে উদাস দেখে ফিরে চলে যাচ্ছ?
যেও না বন্ধু, আমি তো তেমন পটু নই
ব্যর্থ হয়েছি সুরে সুরে ডাক পাঠাতে
স্বভাব-উদাস, অথচ আমি তো কটু নই
প্রেমের গানই তো গাইছি খাতার পাতাতে
সে প্রেম নেবে কি? আমি কিছু সন্দিগ্ধ
অভ্যাস নেই তেমন চকিত সাড়াতে
নিজেকে বলেছি কেন নোস তুই স্নিগ্ধ
পারিস না কেন সেভাবে দু'হাত বাড়াতে
তবু যদি তুমি ফিরে আস সখা আবারও
হ্যাঁ, রাহাখরচ দেব গো, আসার... যাবারও ..
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম