আজকের শহর
- মিহির চৌধুরী ইমন
আজ এই শহর অনুচ্চার্য! তবুও পূর্ণিমার জন্মলগ্ন হয়,
অথচ তাবুতে সোনালী বালিকা নেই, সুসময় নেই
- তবুও সুদিনের আশায় জননী !
আজ পিপাসার রক্তমুখে মানব সাম্রাজ্য
- দূষিত বাতাস ছুঁয়ে সমুদ্রে ডুবা সূর্য দেখে নিলো
-দেখে নিলো সভ্যতার দেয়াল ঠেলে আসা দুঃখ।
আজ সোনালী সময় নেই, মৃত্যুহলে গোসল নেই
- জানাজা নেই,
বাপের লাশ সন্তান কাঁধে নিতে ভয় পায়!
- সবাই জপে ইয়া নফছি - ইয়া নফছি
আজ সোনালী মৃত্যু নেই! -এখনও রুপালী চাঁদ উঠে আকাশে
- আর গ্রহ তার নিজ পথে অবিচলিত ।
কিন্তু কেনো? কেনো? আমাদের এই অবস্থা?
- এক ভাই বলছে : ভাত দে -না হয় করোনা খাবো!
আমি তাকে দেখেছি কাদঁতে কবির হাতের কলমের মত!
কিন্তু কেনো? কেনো? এই কান্না?
-পাপের জন্য অনুতপ্ত হয়ে না ক্ষুধার জন্য?
আজ এই শহর অনুচ্চার্য! এখন আর লাল নীল আলোর পথে
- আসে না সুখবর!
এখন কেবলি আসে ক্ষুধা, মহামারী, মৃত্যুভয়।
------২৬ চৈত্র ১৪২৬ বসন্ত
কবিতা — আজকের শহর - মিহির চৌধুরী ইমন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
অন্যান্য কবিতা
,
বিরহের কবিতা
৯৬
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
excellent