বিলাপ
- মিহির চৌধুরী ইমন
তোমারে দেখেছিলাম যখন আতঙ্ক আর মৃত্যুর মিছিল
- শহর আর গ্রামে গড়েছিলো
লাশকাঁটা ঘর ! যখন প্রিয় মানুষ গুলো ঝড়ে যায়
বৃক্ষের ঝড়া পাতার মতন।
তোমারে দেখেছিলাম যখন অতিভোজী অনিদ্রার পিপাসায়
- বিচ্ছিন্ন মানুষের মুখে
মৃত্যুর আশঙ্কায় আতঙ্কিত শিশুর চোখে
- যখন গড়িয়ে গেলো বিলাপ।
তোমারে দেখেছিলাম যখন আলুখালু দিন
- অাঁকাবাঁকা দৃশ্যের মতন
- হঠাৎ থিরথিরানি ভয়! পৃথিবীর সাথে
দুর্ভাগ্যবশত অগণিত লাশের পরিচয় করিয়ে দিতে।
তোমারে দেখেছিলাম যখন রক্তমাখা ক্ষুধার্ত সমাজ
- হতাশাগ্রস্ত মানুষের নীল আর্তনাদ
বাতাসের ঝর্ণায় রমণীর চুলে মিহি বিষাদ
- আমি দেখেছি তোমারে যখন
- একটি শিশু চিৎকার করে কাঁদছিলো
শরীরের প্রতিটা শিরায় শিরায় শিহরণ তুলে
শহর আর গ্রামে যখন গড়েছিলো লাশকাঁটা ঘর।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি