আমাদের দেশে সেই ছেলে হবে কবে
যারা কোথায় না বড় হয়ে কাজে বড় হবে।
তর্ক না করে তারা কিলঘুষি দেবে
চোখের পলকে সব কেড়ে ধরে নেবে।
লাঠির আঘাতে তারা মাথা ফাটাবে
শার্টের কলার ধরে পথে হাঁটাবে।
অপমান করে তারা লোক হাসাবে
চাকু দিয়ে ঘা মেরে ভুঁড়ি ফাঁসাবে।
আমাদের দেশে সেই ছেলে হবে কবে
যাদের ভয়ে সব ঘরেতে রবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি