কত কাল কত শীত বসন্ত
দাঁড়িয়ে দুয়ারে,
কড়া নাড়ছি বিরামহীন,
সাড়া নেই; --
হাজার সূর্যালোকেও,
জমাট আঁধারের গহীন পথে,
ঢুকবার দিশা নেই।
বুঝিনি কখনও;
সাগর কিনারে বসে, বালুচরে
বেঁধেছি ঘর, রচেছি স্বপ্ন অনাগত ।
আত্মমগ্নতায় বিভোর, ভুলেছি
সাগরের ভয়াল ঢেউ !
চোখের পলকেই
উথাল-পাতাল ঊর্মি-দোলায়,
সে স্বপ্ন, আশা, যত্নে গড়া ঘর
বিলীন আজ!
পড়ে আছে শুধু বালুচর।
রচনাকাল -----১৯/১০/২০২৫
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি