যেমনে যেমনে আমাদের দিনগুলো গেল অনিশ্চয়তার চিবুকে চুমুক দিতে দিতে,
বেওয়ারিশ বেড়ালেরা যেভাবে একদিন হারিয়ে যায়,
বিষন্ন পাতারা যেখানে অনিশ্চিত চুপচাপ
সেখানে তোমার আমার বিশৃঙ্খলার দিনগুলো তোলা থাক।
যেখানে আসমান ও জমিনের মেঘপথে
শুন্য একটা সাইকেল এর বেল,
আমার এ যাত্রা শুরুর দিকেই,
কে যেন ফিসফিসিয়ে জানিয়েছেন এখানেই শেষ,
যেসকল নিস্তব্ধতা বিদীর্ণ করে তুমুল ভীড়েও,
সে সকল বস্তবতায় মানুষের মনই নিঃসঙ্গ একটা সমুদ্দুর,
ব্যস্ততার সমানুপাতিক হারে বাড়তে থাকা তার জীবনের গভীরের ক্ষত।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি