বিষয় :- গান
"পাগল বলি যাদের মোরা"
"নয়'রে তারা আসল পাগল"
তারা ভাইরে স্মৃতি হারা
স্মৃতির ভুবন হইছে বিকল ;
"পাগল যাদের বলি মোরা
নয়'রে তারা আসল পাগল" ||
"অচেতন নাম ভবে তাদের
বলে আবোল-তাবোল" ;
রাস্তায় রাস্তায় ঘুরে তার
মাথায় যে গন্ডগোল।
"পাগল যাদের বলি মোর"
নয়রে তারা আসল পাগল ||
"আসল পাগল দেখবি যদি"
পীর আওলিয়ার আশ্রমে চল ;
পাগল আছে অনেক রকম
নয়'রে তারা আসল পাগল।
"পাগল যাদের বলি মোরা"
নয়'রে তারা আসল পাগল ||
চিনতে হলে আসল পাগল
হতে হলে আসল পাগল ;
পীর আওলিয়ার নাও গো বায়াত
আশ্রয় নিও ভাই চরণ তল।
"পাগল যাদের বলি মোরা"
নয়রে তারা আসল পাগল ||
পীর আওলিয়ার আশেক যারা
পাগল তাদের কয় যে দয়াল ;
পীরে কামেল আশেক হলে
ছায়া মেলে পীর ছায়া তল।
"পাগল যাদের বলি মোরা"
নয়'রে তারা আসল পাগল ||
রচনা কাল :- ২৮.০১.২০২২ ইং।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি